কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে ৫ বান্ডিল বেতসহ আটক ১

March 1, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে কেটে পাচারকালে ৫ বান্ডিল বেতসহ বনকর্মীরা আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রোববার ১ মার্চ ভোর সাড়ে ৬টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ সরর ইউনিয়নের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাঘমারা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া এ উদ্যানের বন থেকে রোববার ভোর সাড়ে ৬টায় বেত কেটে ৫টি বান্ডিল করে রাস্তার পাশে রেখে যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এসময় লাউয়াছড়া বনবিটের বনকর্মীরা ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তাকে দ্রুত মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বেতসহ এক ব্যক্তির আটকের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com