কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

March 2, 2020,

এইচ ডি রুবেল॥  কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে, সোমবার ২ মার্চ কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও জীবনযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজে ভোটার হয়ে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে। পাশাপাশি ভোটারদের দেশ গড়ায় অংশ নিয়ে অবদান রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।

সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া এনসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক আহমদ, সাংবাদিক আজিজুল ইসলাম, সভার পূর্বে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com