কুলাউড়ায় জাতীয় বীমা দিবস পালিত

March 2, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় জাতীয় বীমা দিবস পালিত এ উপলক্ষে রবিবার ১ মার্চ কুলাউড়ার ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কুলাউড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ইনচার্জ মো. আজিজুর রহমান, ইনচার্জ ফাহিমা জান্নাত জুই, কুলাউড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মইনুল হক পবন, কুলাউড়া জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মাহফুজ আহমদ লিটু, কুলাউড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মি. অনিল, কুলাউড়া রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ শাহীন আহমদ, সংবাদকর্মী মাহফুজ শাকিল প্রমুখ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও দেশের উন্নয়নে বীমা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রনীলা ভট্টাচার্য্য প্রথম, বরমচাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃষ্টি রানী মালাকার দ্বিতীয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবনীতা মিত্র তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী চৌধুরী ইমরাতুল জান্নাত স্বর্না প্রথম, তৃষ্ণা রানী মল্লিক ও শাপলা আক্তার তুলিকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এর আগে সভার পূর্বে বর্ণাঢ্য একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com