কুলাউড়ায় বিজিবি’র অভিযানে এয়ারগানসহ আটক ২

March 4, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার মুরইছড়া বিজিবি’র অভিযানে ইউট (২৫) ও সিএনজি চালক নিতাই দেব (৪৫) নামে দুজনকে এয়ারগানসহ বুধবার ৪ মার্চ সকালে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি ক্যাম্প সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলাধীন কর্মধা ইউনিয়নের আলীনগর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরইছড়া চা-বাগান গেইট থেকে তাদেরকে আটক করে বিজিবি।
তারা সিএনজি যোগে কুকিঝুড়ী পুঞ্জি থেকে মুরইছড়া পুঞ্জির দিকে যাচ্ছিল বলে বিজিবি জানায়।
গ্রেফতারকৃত ইউট ও নিতাই দেবকে জব্দকৃত এয়ারগানসহ বিকেলে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com