কমলগঞ্জে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” রিয়েলিটি ‘শো’র উদ্বোধন বৃহস্পতিবার

March 4, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “ঝরে পড়া প্রতিভার অন্বেষণে জাগবে কমলগঞ্জ গাইবে এবার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” ২০২০ সংগীত বিষয়ক রিয়েলিটি ‘শো’র শুভ উদ্বোধন ৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ২৫০ জন শিল্পীর অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কম্পিউটার শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। রিয়েলিটি ‘শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বুধবার বিকাল ৩টায় এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী মো. সালাহ উদ্দিন, কম্পিউটার শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আনহার আলী ও সাধারণ সম্পাদক বুলবুল সিনহা অনুষ্ঠান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com