কুলাউড়ায় বলাৎকার করে মুছলেখায় রক্ষা পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা!

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় স্কুল পড়ুয়া এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় ধরা পড়লে স্থানীয় শালিসি ব্যক্তিবর্গের উপস্থিতিতে ষ্ট্যাম্পে মুচলেখা দিয়ে রক্ষা পেলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা। তাঁর এমন কর্মকান্ডে রাজনীতিমহল থেকে শুরু করে কুলাউড়ায় সাধারণ মানুষের মাঝে চলছে নানা কানাঘুষা।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর (৪৮) কিশোরদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোঁরপূর্বক বলাৎকারের ঘটনা ঘটিয়ে আসছেন। কিন্তু মান সম্মানের ভয়ে অনেকেই বিষয়টি প্রকাশ করেননা। সম্প্রতি শহরের রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের (এস) অধ্যাক্ষরের এক ছাত্রকে জোঁরপূর্বক মাগুরা এলাকার একটি বাসায় নিয়ে বলাৎকার করেন হোসেন মনসুর। বিষয়টি ওই ছাত্র তার সহপাঠীদের সেয়ার করে এবং এলাকার এক বড় ভাইকে জানায়। এ ঘটনার দু’দিন পর (১২ ফেব্রুয়ারি) রাতে একই বাসায় বলাৎকারের সময় হোসেন মনসুরকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে উত্তম-মাধ্যম দেয়। খবর পেয়ে স্থানীয় আ’লীগ নেতারা সঠিক বিচারের আশ^াস দিয়ে তাকে উদ্ধার করেন। পরে শহরের উত্তরবাজার টিটিডিসি এলাকায় আ’লীগ নেতা আব্দুল বারীর বাসায় এক শালিসি বৈঠকে হোসেন মনসুর এমন ঘটনার জন্য কিশোর, অভিভাবক ও উপস্থিত সকলের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেননা বলে লিখিত ষ্ট্যাম্পে মুচলেকা দিয়ে রক্ষা পান।
পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা (এস, এ, এইচ ও কলেজ পড়ুয়া টিএস,আর) অধ্যাক্ষরের এসব ছাত্ররা মুঠোফোনে বলেন, তাদের সাথেও হোসেন মনসুর এমন কাজ করেছেন। কিন্তু তারা মান-সম্মানের ভয়ে মুখ খোলেননি। এছাড়াও হোসেন মনসুরের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগও করেন অনেকেই।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক নেতা এম আব্দুল.. জানান, আসলে এটা তাঁর নেশা হয়ে গেছে। নিউজটি না করলে ভালো হয়।
উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল বারী নিজের বাসায় অনুষ্ঠিত বিচারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈঠকে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর চৌধুরীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় হোসেন মনসুর এমন কাজ আর করবেনা বলে লিখিত ষ্ট্যাম্পে মুচলেখা দিয়ে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
এব্যাপারে অভিযুক্ত কুলাউড়া সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।
(নোট- কুলাউড়া সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুরের ছবি সংযুক্ত)



মন্তব্য করুন