কুলাউড়ায় শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই শ্রীঘরে

March 8, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন মিয়া (২৬) এখন শ্রীঘরে।

৮ মার্চ সকালে কুলাউড়া থানা পুলিশ তাকে আটক করে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করেছে এবং শ্যালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

কুলাউড়া থানা পুলিশ ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. গনি শাহ’র পুত্র সুমন মিয়া (২৬) স্ত্রী সন্তানসহ হাজীপুর ইউনিয়নে শ^শুড়বাড়িতে ২-৩ দিন আগে বেড়াতে যান। ৭ মার্চ শনিবার বিকালে শ্যালিকাকে নিয়ে বেড়ানোর কথা বলে পাশর্^বর্তী উপজেলা কমলগঞ্জে যান। সেখানে রাতে শ্যালিকাকে ধর্ষণ করেন। তবে রাতে তারা বাড়িতে না ফেরায় বিষয়টি ওই কিশোরীর বাবা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

রোববার ৮ মার্চ সকালে কমলগঞ্জ থেকে সুমন মিয়া সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে পুলিশ তাকে আটক করে। এঘটনায় কিশোরির বাবা কুলাউড়া থানায় সুমন মিয়াকে আসামী করে একটি মামলা (নং-০৩, তারিখ ০৮/০৩/২০২০) দায়ের করেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযোগের ভিত্তিতে সুমন মিয়াকে আটক করে জেল হাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com