কমলগঞ্জে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিম বাজারে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। নজরানা শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে ৯ মার্চ সোমবার দুপুরে ছলিম বাজার প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বৃত্তি বিতরণ করা হয়।
আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ এর সভাপতিত্বে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ।
অনুষ্ঠানে ৪টি বিদ্যালয়ের ৩৮ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ ৫০ হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়।



মন্তব্য করুন