রেলওয়ের পরিদর্শকের কাছে স্টেশনের সমস্যা তুলে ধরলেন গণমাধ্যমকর্মীরা

এইচ ডি রুবেল॥ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) অসীম কুমার তালুকদার। এ সময় তাঁর কাছে যাত্রী সেবার মান ও কুলাউড়া জংশন স্টেশনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি লিখিত আবেদন তুলে দেন কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ এর কাছেও পৃথক আরেকটি আবেদন করা হয়। যার অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হবে।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সুশীল সেনগুপ্ত,কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ময়নুল হক পবন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সম্পাদক ও কেবিসি নিউজের চিপ নিউজ এডিটর আতিকুর রহমান আখই, সবুজ সিলেট প্রতিনিধি শরীফ আহমেদ, সময়ের আলো প্রতিনিধি সাইদুল হাসান শিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর।



মন্তব্য করুন