কুলাউড়ায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে জরিমানা

March 10, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ১০ মার্চ মঙ্গলবার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে করোনাভাইরাস সংক্রমন ঝুকি এড়াতে মুখে পরিহিত মাস্ক’র মুল্যবৃদ্ধি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে শহরের উত্তরবাজারস্থ এমআর সিটি মার্কেটের জেন্স এন্ড ফিডস কর্নার দোকানের আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা ও পৌরসভার সম্মুখস্থ ফুটপাতের দোকানী ইমাদ হোসেনকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, এসআই রহিমসহ পুলিশ ফোর্স অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com