করোনা সচেতনতায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের লিফলেট বিতরণ

March 11, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাস-এ আতঙ্কিত না হয়ে আসুন সচেতন হই এই শ্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ।

১১ মার্চ বুধবার দুপুর ১২ টায় কুলাউড়া পৌর শহরের চৌমুহনী থেকে শুরু করে, হোটেল,বাসস্ট্যান্ড,

রেলস্টেশন, সিএনজি স্ট্যান্ড, গাড়ি চালক, পথচারীসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস প্রতিরোধ করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরন ও জনসাধারণকে সতর্কীকরণ বার্তা পৌছে দিচ্ছে কুলাউড়া মুক্ত  স্কাউট গ্রুপ এর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্কাউটস এর সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামিম, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা

রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা ও সাংবাদিক এইচ ডি রুবেল, ব্যবসায়ী ইকবাল হোসেন সুমন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক সামসু উদ্দিন বাবু, কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাইস্কুলের স্কাউটস ইউনিট লিডার সাইদুল ইসলাম, এবং

কুলাউড়া উপজেলা স্কাউটস, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ ও কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাই স্কুলের স্কাউট দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com