কুলাউড়ায় যৌতুকের বলি নাছিমা শ্বশুড়-শ্বাশুড়ীসহ আটক ৪

March 12, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া টিলাগাঁও ইউনিয়নে যৌতুকের জন্য শ^শুড়বাড়ী লোকজনের নির্যাতনের শিকার গৃহবধু নাছিমা বেগম (২৩) চিকিৎসাধীনত অবস্থায় ১০ মার্চ মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় শ্বশুড়- শ্বাশুড়ীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

থানায় দায়েরকৃত অভিযোগ ও নিহত গৃহবধুর পারিবারিক সুত্রে জানা যায়, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মনসুর আলীর বোন নাছিমা বেগমের সাথে একই ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের তৈয়ব আলী ছেলে জুয়েল মিয়ার বিয়ে করে। বিয়ের পর থেকে শ্বশুড়বাড়ির লোকজনের যৌতুকের বায়না ছিলো প্রায়ই। যৌতুকের জন্য ৮ মার্চ প্রথম দফা নির্যাতন চালায়। এরপর ১০ মার্চ মঙ্গলবার দ্বিতীয় দফা নির্যাতনে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে গৃহবধু নাছিমা বেগমের মৃত্যু হয়।

এদিকে এঘটনায় রাতেই নাছিমা বেগমের বড়ভাই মনসুর আলী ৬জন আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা (নং ০৫ তারিখ- ১১/০৩/২০) দায়ের করেন। মামলা দায়েরের পর ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী ও নিহত গৃহবধুর শ্বশুড় তৈয়ব আলী, দেবর আসুক মিয়া, শ্বাশুড়ী আমেনা বেগম ও খালাশ্বাশুড়ী ছামিনা বেগমকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরঞ্জন জানান, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ৪ জনকে বুধবার ১১ মার্চ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com