কুলাউড়ায় বিয়ের অনুষ্ঠানে যুবকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পুলক দে (২৩) নামক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
১১ মার্চ বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের ছাঁদ থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
টিলাগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আলী জানান, ইউনিয়নের তাজপুর গ্রামের প্রনব দে’র পুত্র পুলক দে (২৩) বুধবার ১১ মার্চ রাতে বিয়ের নিমন্ত্রণ খেতে স্থানীয় কমিউনিটি সেন্টারে যান। সেখানে রাত আনুমানিক ১১ টার দিকে কমিউনিটি সেন্টারের ২য় তলা থেকে কিছু পড়ার শব্দ শুনতে পান উপস্থিত অন্যান্যরা। এসময় বিয়ের অনুষ্ঠানের লোকজন বাইরে বেরিয়ে এসে মুমূর্ষু অবস্থায় পূলককে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন