শোক সংবাদ॥ ডাঃ আব্দুল মন্নান ॥

March 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা ডাঃ আব্দুল মন্নান (৮২) শুক্রবার ১৩ মার্চ সকাল সাড়ে ৮টায় আদমপুরবাজারস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিকাল ৪টায় ঘোড়ামারা কবরস্থানে মরহুমের জানাযার নামাজ শেষে দাফন করা হয়। ডাঃ আব্দুল মন্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এ,এস,এম, আজাদুর রহমান প্রমুখ।-

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com