ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

March 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে ইয়াকুব বিময়া (৪০) কে গ্রেফতার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে শমশেরনগর চা বাগানের খ্রিস্টান সদস্যদের মিশন এলাকার বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়। সে মামলায় ধৃত আসামীর আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে ইয়াকুবের নাম আসে। ঘটনার পর থেকে ইয়াকুব পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে পলাতক ডাকাত ইয়াকুবকে গ্রেফতার করে।

উপ-পরিদর্শক আনজীর হোসেন বলেন, ডাকাতির পর প্রথমাবস্থায় যে সকল ডাকাতকে গ্রেফতার করা হয় সে সকল ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীতে ঘটনার সময় ইয়াকুব মিয়ার সংশ্লিষ্টতার কথা জানায়। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com