সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময়

March 14, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ আসন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মাগুরা ৪নং ওয়ার্ড থেকে সম্ভব্য কাউন্সিল পদপ্রার্থী সাইফুর রহমানের উদ্যেগে ওয়ার্ডবাসীকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ মাগুরা মসজিদ সংলগ্ন মাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীন মুরব্বি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাংবাদিক জসিম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক ওলিউর রহমান চৌধুরী শিপলু,আব্দুল কাইউম,বিএনপি নেতা ইসরাইল আলী,আব্দুল কাইউম,অমল কুন্ড, সৈয়দ আফতাবুর রহমান, জেলা শ্রমিক নেতা শামছুল ইসলাম শামীম,যুবদল নেতা সোহেল আহমদ, জাকির হোসেন আনু,মাসুম বিল্লাহ ও কাজল দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ কাদেরী কিবরিয়া চৌধুরী, হাফিজুর রহমান নোমান, আব্দুল জলিল,জাবেদ আহমেদ,নিজাম উদ্দিন ও ইমরান হোসেন সহ ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবন্দ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আগামী পৌর নির্বাচনে ৪ নং মাগুরা ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রাথী মোঃ সাইফুর রহমানকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com