কুলাউড়া রেলষ্টেশন পরিদর্শন করলেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন

March 14, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন পরিদর্শন করেছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংসদীয় এলাকার মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন। শনিবার ১৪ মার্চ দুপুরে কুলাউড়া রেল ষ্টেশনে এমপি উপস্থিত হলে ষ্টেশন মাষ্টার মুহিবুর রহমানসহ অন্যান্য ষ্টাফ ও রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক ও সম্পাদক আব্দুর রহিমসহ নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।

পরে এমপি ষ্টেশনের ভিআইপি রুমে রেলওয়ে ষ্টাফ, রেল পুলিশ, সাংবাদিক ও শ্রমিকলীগ নেতৃবৃন্দদের নিয়ে ষ্টেশনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সিলেট রেলপথে জালালাবাদ ট্রেন, কুশিয়ারা ট্রেন, ডেমো ট্রেন বন্ধ করে দেয়া, ষ্টেশনে প্রয়োজনীয় সংখ্যক ষ্টাফ সংকটসহ যাত্রীদের ভোগান্তি ও সমস্যাগুলো এমপির দৃষ্টি গোচর করা হয়। পরে এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা লিখিতভাবে তাকে দেয়া হলে রেল মন্ত্রীর সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষ্টেশন মাষ্টার মুহিবুর রহমান, ষ্টেশন মাষ্টার (অবঃ) হরিপদ সরকার, কুলাউড়া রেলওয়ে ওসি শ, ম, কামাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রিনা চৌধুরী, এমপি’র পিএস রাশেদ চৌধুরী, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক ও সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com