কুলাউড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার“এ প্রতিপ্রাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল দে,উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক এমসিএইপিও ডাঃ সুলতান আহমদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রদিপ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিব, উপজেলা পিআইও মোঃশিমুল আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা শিক্ষাঅফিসার (ভারপ্রাপ্ত)মামুনুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, এডভোকেট এটিএম মান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য,কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, শিল্পকলা একাডেমীর সম্পাদক বিপুল চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল কাদির ও সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম,সাংবািদক মাহফুজ শাকিল প্রমুখ।



মন্তব্য করুন