পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সাংগঠনিক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা সভাপতি সামছু সচিব সাইফুল

March 18, 2020,

হাজীপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সাংগঠনিক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

সম্প্রতি পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাঅনুরাগী অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুল গফুরের  সভাপতিত্বে এবং হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় এক সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিতে জীবন বীমা কর্পোরেশনের ডিভিশনাল ম্যানেজার (অবঃ) মোঃ সামছুল হক কে সভাপতি ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

উক্ত কার্য্যনিবার্হী সাংগঠনিক কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্তাপনা কমিটির সভাপতি মোঃ জদিদ হায়দর চৌধুরী, হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ব্যবসায়ী আক্তারুজ্জামান মুর্শেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফজলুল হক, মোঃ সামছুর রহমান সাজু, ব্যবসায়ী মাজহারুল আলম, ব্যাংক কর্মকর্তা সাঈফ উদ্দিন আহামদ জুনেদ ।

আগামী কিছু দিনের মধ্যে কলেজ বাস্তবায়ন কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষনা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com