কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
March 18, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ রাত ৮ টার দিকে আছুরি ঘাটের উত্তর পাশে বেগমানপুর গেইটের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
কুলাউড়া হাসপাতালে গেলে উপস্থিত লোকজন জানান, সন্ধ্যা ৮ টার দিকে ওই যুবককে একটি অজ্ঞাত মোটরসাইকেল ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় জুড়ী থেকে আসা একটি সিএনজি গাড়ি ওই যুবককে তুলে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই সিএনজি চালক জানান, দূর্ঘটনা কবলিত যুবকের সাথে দু’জন লোক এসেছিলেন। হাসপাতালের সামনে আসামাত্র তারা সিএনজি থেকে নেমে চলে যান। পরিচয় না পাওয়ায় লাশটি হাসপালের বারান্দায় রাখা হয়েছে।



মন্তব্য করুন