করোনার প্রভাবে দাম বৃদ্ধি করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

March 19, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগে দাম বৃদ্ধির দায়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ১৯ মার্চ শহরের স্টেশন চৌমুহনী ও দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে স্টেশন চৌমুহনী এলাকায় অবস্থিত পাকশি রেস্টুরেন্টকে হোটেলের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার গ্রীণভিউ রেস্টুরেন্টকে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ৬ হাজার টাকা, দক্ষিণ বাজার এলাকার হাসান ট্রেডার্সে বেশি দামে মাস্ক বিক্রি করায় ৫ হাজার টাকা, একই এলাকায় পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় স্বর্ণা ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, আজমল এন্ড সন্সকে ৪ হাজার টাকা ও আতাউর এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকাসহ মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com