কুলাউড়ায় প্রত্যাশা সামাজিক সংস্থা থেকে জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌরসভায় নোভেল করুনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুবিধাবঞ্চিত দিনমজুরদের মধ্যে একশে স্যাটেলাইটের সহযোগিতায় বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা সামাজিক সংস্থা, লস্করপুর।
২০ মার্চ শুক্রবার বিকেল ৩ টায় কুলাউড়া পৌরসভার লস্করপুর বাজার থেকে কুলাউড়া শহরে জনসচেতনতা বৃদ্ধিতে করোনাভাইরাসের লক্ষণ ও সতর্কতা মূলক নির্দেশনা সম্বলিত লিফলেট এবং মাস্ক বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সিপার উদ্দিন আহমেদ।
এই সময় উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক সংস্থার প্রধান উপদেষ্টা ছাদিকুর রাহমান ছাদিক, একুশে স্যাটেলাইট চৌমুহনীর স্বত্তাধীকার সামছুর রহমান সমছু,প্রত্যাশা সামাজিক সংস্থার সিনিয়র সদস্য মোঃ আফজাল মিয়া, হাবিবুর রহমান শুভ, আসাদুর রহমান সিজান তাছাড়া প্রত্যাশা সামাজিক সংস্থার সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক মোসাদ্দিক আলম অমর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি আশরাফুল নূর জুবায়ের ও জাহিদুল ইসলাম তানিম। সদস্য নিশান, কাওসার, অভি,সেনু,কিবরীয়া, রাহিম,সাহিম ফারাবী সহ আরো অনেকে।
কুলাউড়া পৌর শহরে, রেল স্টেশন,লস্করপুর বাজার, রিকশা চালক,যাত্রী, পথচারীদের মধ্যে মাস্ক ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করে প্রত্যাশা সামাজিক সংস্থা লস্করপুর।



মন্তব্য করুন