কুলাউড়ায় ইউএনও এসিল্যান্ডের পৃথক অভিযানে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ইউএনও-এসিল্যান্ডের পৃথক অভিযান মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী এগারো হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এবার প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কের সুযোগে কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা না রাখা ও হোম কোয়ারেন্টাইন ভঙ্গের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ২০ মার্চ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ভাটেরা, রবিরবাজার ও বরমচাল এলাকায় ইউএনও ও এসিল্যান্ড কর্মকর্তারা পৃথকভাবে অভিযানটি পরিচালনা করেন।
এ সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ভাটেরা, বরমচাল এলাকায় ও কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান রবিরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ভাটেরা এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভাটেরা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই স্থান ও বরমচাল এলাকার আরও ৬ প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ দিকে রবিরবাজার এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখায় মুহিত দেবকে ৫ হাজার, মাসুক মিয়াকে ৫ হাজার, জাহিদ মিয়াকে ৫ হাজার, হারুনুর রশীদকে ৫ হাজার, শমরেন্দ্রকে ৫ হাজার, জয়নাল মিয়াকে ৮ হাজার, আব্দুর নুরকে ৫ হাজার, বিমর দেবকে ১০ হাজার, কামাল মিয়াকে ৮ হাজার ও ফয়েজ উদ্দিনকে ৬ হাজারসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করে বরমচাল ইউনিয়নের দুবাই ফেরত আব্দুস সামাদ শ্বশুরবাড়িতেও ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান।
অভিযানে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) কুলাউড়া থানার পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।



মন্তব্য করুন