কমলগঞ্জে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার

March 21, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিট। ২০ মার্চ শুক্রবার রাত ৮টায় উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার বিকালে চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়িতে একটি গাছে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল দেখতে পান বাড়ির লোকজন। পরে ২টি গন্ধগূলকে আটক করে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিটকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন্যপ্রাণী ক্রাইম ইউনিটের একটি দল বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ৮টায় আমরা বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করে নিয়ে এসেছি। প্রাণী দু’টি সম্পূর্ণ সুস্থ আছে। শনিবার রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com