করোনা ভাইরাস প্রতিরোধে কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

March 21, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে আগত অর্ধশতাধিক রোগীদের মাঝে মাস্ক ও লাইফবয় সাবান বিতরণ করা হয়েছে। ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে মৌলভীবাজার শাখার উদ্যোগে এই মাস্ক ও লাইফবয় সাবান বিতরণ করা হয়।

“করেনাভাইরাস কোন আতঙ্ক নয়, একটু সচেতনতায় তা প্রতিরোধ করা সম্ভব” এই মর্মে সচেতনতামূলক বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম. মাহবুবুল আলম ভূঁইয়া, সাংবাদিক, নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, ডা. সৌমিত্র সিনহা, ডা. মুন্না সিনহা, উপ-সহকারি মেডিক্যাল অফিসার এ কে এম শামছুদ্দীন, সমাজকর্মী রুহিন চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শিকা আঞ্জুমান আরা রুবি, হারবাল সহকারী রাধা গোবিন্দ পালসহ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা শেষে আউটডোরে উপস্থিত অর্ধশতাধিক রোগী নারী-পুরুষ ও শিশুদের মাঝে একটি করে মাস্ক ও একটি করে লাইফবয় সাবান বিতরণ করা হয়।

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে এর নির্বাহী প্রধান কবি নুরজাহান রহমান শিল্পী জানান, আমাদের দেশের অসহায় পথশিশু, টোকাই ও শ্রমজীবিরা যাদের ন্যুনতম সচেতনতা সম্পর্কে জ্ঞান নেই, করোনা ভাইরাস কতটা ভয়াবহ এবং তাদের সামর্থ নেই একটা মাস্ক ও সাবান কেনার। সেজন্য অন্তত: কিছু মাস্ক, সাবান হোক তা সামান্য হলেও শুরু করা গেলো। অন্যরাও এভাবে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। স্বপ্নের সাঁকো থেকে ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মাস্ক ও সাবান বিতরণ করতে পেরে সত্যি এক অভাবনীয় ভালোলাগা কাজ করছে। সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তোলার কিছু নির্দেশাবলী তাদেরকে দেয়া হয়েছে। নিজেকে সুরক্ষা দিলে, পরিবার সুরক্ষা পাবে, পরিবার সুরক্ষা পেলে সমাজ সুরক্ষা পাবে, সমাজ সুরক্ষা পেলে দেশ এবং জাতি সুরক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com