কুলাউড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ

March 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এ প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কের সুযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ প্রশাসন।  শনিবার ২১ মার্চ উপজেলার ব্রাম্মণবাজার ও রবিরবাজার এলাকায় খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন আভিযানিক টিম।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের নির্দেশে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ সংলিষ্ট পুলিশ ফোর্স বাজার মনিটরিং করেন।

এ সময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর হ্যান্ড মাইকয়ের মাধ্যমে চাল-পেঁয়াজের বাজারসহ সকল ব্যবসায়ীকে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরামর্শ দেন। বাজার যাতে স্থিতিশীল থাকে তাই বাজার মনিটরিং করা হচ্ছে। এ সময় তিনি ব্যবসায়ীদের সাবধান করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com