দৃষ্টান্ত : ফেইসবুকে পোষ্ট দিয়ে হোম কোয়ারেন্টাইনে! কমলগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৮৪ জন

March 22, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে করনো ভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে  জোর করে পুলিশী সহযোগীতায় হোম কোয়ারেন্টাইনে রাখছে প্রশাসন। সেখানে অন্যরকম একটি দৃষ্টান্ত দেখালেন গত শুক্রবার দেশে ফেরত এক ব্যক্তি। তার নাম নির্মল কুমার সিংহ। বাড়ি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মধ্য তিলকপুর গ্রামে। দুবাইতে একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত নির্মল কুমার সিংহ বিমান বন্দর থেকে নেমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেই পোষ্ট করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন। পাশাপাশি অন্যকে তা মানতে বলেছেন। তার এমন মহতি কাজ ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার পোষ্টটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, দুবাই ফেরত নির্মল কুমার সিংহ নিজেরই হোম কোয়ারেন্টানে বিষয়টি প্রশংসা করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন ১০জন সহ মোট ৯০জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তার মধ্যে ৬জনকে ছাড়পত্র দেয়ায় বর্তমানে কমলগঞ্জ উপজেলায় ৮৪জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com