করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতায় শান্তকুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেট ও শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ

March 22, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ সচেতনতা ও প্রতিরোধে মৌলভীবাজারের রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। ২২ মার্চ রোববার সকাল ১০ টায় বিদ্যালয় সংলগ্ন ৬টি গ্রামে আট শতাধিক লিফলেট ও বাড়িতে অবস্থানরত বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

জানা যায়, জেলার প্রত্যন্ত অঞ্চল থাকার কারনে করোনা ভাইরাস সংক্রমন সচেতনতা ও প্রতিরোধে শান্তকুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের উদ্যোগে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে আট শতাধিক লিফলেট বিতরণ করা হয়। এলাকার শান্তকুল, মাথাবপুর, পঞ্চানন্দপুর, চান্দখারহাবেলী, পলকীর পার ও কাউকাপন গ্রামের আট শতাধিক পরিবারের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পাঁচ সদস্যের পুরাতন শিক্ষার্থী ও স্কাউট শিক্ষার্থী এবং শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্যদের সমম্বয়ে ৬টি দলে বিভক্ত হয়ে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময়ে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কিছু মাস্ক ও বিতরণ করা হয়।

শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল বলেন, বর্তমানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক কাটতে এবং প্রত্যন্ত এলাকায় সচেতনতা গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়। ফলে অনেকেই বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com