করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে  পুুলিশি হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ

March 23, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোক সমাগমের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আনুষ্ঠানিকতার মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে একটি বিয়ের আয়োজন করা হলে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে। ২৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনাভারাস প্রতিরোধে অন্যান্য আয়োজনের মত বিয়ের আনুষ্ঠানিকতা নিষেধ করা হয়েছে। তারপরও সরইবাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের জন্য প্যান্ডেল করা হয়। এজন্য বৃহত পরিসরের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সরইবাড়ি গ্রামের কনের বাড়িতে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিজ উদ্যোগে ও জন প্রতিনিধিদের মাধ্যমে সর্বত্র আগেই জানিয়েছেন কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না। ইতোমধ্যেই রহিমপুর ইউনিয়নের একটি বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে প্রশাসন কমিউনিটি সেন্টার মালিকের নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে। তারপরও কেন মানুষজন করোনাভাইরাস সংক্রমণের সর্তকর্তামূলক এ নির্দেশনা মানছে না? তাই বাধ্য হয়ে সরই বাড়ির সোমবারের এ বিয়ের লোক সমাগম করে আনুষ্ঠানিকতার মাধ্যমে খাবার দাবারের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বর-কনে দুটি পরিবার মিলে বিয়ের কাজ সম্পন্ন করতে পারবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com