করোনা ভাইরাস প্রতিরোধে কমলগঞ্জ পৌরসভা কমিটির প্রস্তুতিমূলক সভা

March 24, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগানকে সামনে রেখে ২৪ মার্চ মঙ্গলবার বেলা ১ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা হলরুমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এস.আই ফজলে এলাহী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক অতুুল চন্দ্র দেব, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, রাসেল মতলিব তরফদার, দেওয়ান আব্দুল রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, প্রকৌশলী মুহাম্মদ বেলাল, সাংবাদিক সজীব দেবরায়, মোনায়েম খান, কমলগঞ্জ পৌর মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় করোনা প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশেনামূলক বক্তব্য প্রদান করা হয়। প্রস্তুতিমূলক সভার মাধ্যমে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com