ব্যাক্তি উদ্যোগে গ্রামে মাস্ক ও ডিটারজেন্ট পাউডার বিতরণ

March 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে নঈনারপার গ্রামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিজ উদ্যোগে দিন মজুর, রিক্সাচালক, সিএনজি অটো চালক, ইজিবাইক চালক ও পথচারীদের মাঝে ও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করেন। আদমপুর ইউনিয়নের নঈনারপার বাজারের স্টাইল টেইলার্সের মালিক মতিউর রহমান তার দুই ভাই জিল্লুর রহমান ও জুয়েল মাহমুদকে নিয়ে বুধবার ২৫ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাব্বির এলাহী, ওয়ার্ড ইউপি সদস্য বশির বক্স, পল্লী চিকিৎসক সমীজ মিয়া ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রহমত আলী প্রমুখ।

ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান বলেন, অনেক শ্রমজীবি মানুষ সচেতনতা ও সামর্থ্যরে অভাবে মাস্ক ও হাত ধোয়ার ডিটারজেন্ট পাউডার কিনতে পারছে না। তিনি নিজের দোকানে কাপড় দিয়ে মাস্ক বানিয়ে ও ডিটারজেন্ট কিনে এসব বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com