জনশূন্য প্রায় কুলাউড়া

March 26, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি নির্দেশে মুদি দোকান, হাসপাতাল, ফার্মেসী দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় প্রধান বাজার-সড়ক জনশূন্য হয়ে গেছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সরেজমিন এ চিত্র দেখা যায়।

হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি-কনফেকশনারি দোকানসহ ছোট বড় সব ধরণের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

দোকানদারসহ সাধারণ মানুষকে অবগত করতে পৌরসভাসহ পুরো উপজেলায় মাইকিংও করানো হয়। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও ফরহাদ চৌধুরী।

এদিকে অযথা কেউ যেনো শহরে ঘুরাফেরা না করে সেদিকে কঠোর রয়েছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল থেকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার ফোর্সসহ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন দেখা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com