মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কমলগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন
March 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমনের কারণে সরকারী নির্দেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন শুধুমাত্র আনুষ্টাানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছে।
২৬ মাার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, ইউএনও আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস। করোনা ভাইরাস প্রতিরোধে লোকসমাগম নিষিদ্ধ করায় কোন অতিথি বা দর্শনার্থী ছিলেন না অনুষ্ঠানে।



মন্তব্য করুন