করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে  বিভিন্ন দাবি নিয়ে কমলগঞ্জে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন

March 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে চা শ্রমিকদের স্ব-মজুরিতে সরকারি ছুটির আওতায়সহ বিভিন্ন দাবি নিয়ে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন শুক্রবার ২৭ মার্চ সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনায় চার শ্রমিক সন্তান একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন। শমশেরনগর চা বাগানের চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র প্ররিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মোহন রবিদাসের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনসমাগম এড়াতে মোহন রবিদাস এই ধরণের ব্যতিক্রমী প্রতিবাদ জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় চা ছাত্র প্ররিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মোহন রবিদাস বলেন, মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করেন। অথচ চা শ্রমিকদের এ ছুটির বাহিরে রাখা হয়। এটা চা শ্রমিকদের প্রতি সরকার ও চা কোম্পানীগুলোর  অবহেলা। এক দেশে দুই নীতি চা শ্রমিকরা মানে না ও মানবেও না। অবিলম্বে সকল চা বাগান সমূহে স্ব-মজুরিতে ছুটি দেওয়া হোক। পুলিশি অভিযান চালিয়ে চা বাগানগুলোতে মদের পাট্টা বন্ধ করা হোক। চা বাগানে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পুলিশি চেকপোষ্ট বসানো হোক ও করোনাভাইরাসের হাত থেকে নিরিহ চা শ্রমিকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানানো হয়।

চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র প্ররিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মোহন রবিদাসের নেতৃত্বে এ মানববন্ধন পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চা শ্রমিক সন্তান বাবুল মাদ্রাজী, সুজন লোহার ও মনি শঙ্কর রায়। প্রায় আধা ঘন্টা স্থায়ী মানববন্ধন শেষে চা শ্রমিক সন্তারা নিজ ঘরে ফিরে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com