হতদরিদ্রদের পাশে কমলগঞ্জ থানা পুলিশ

March 28, 2020,

প্রনীত রঞ্জন দেব নাথ॥ করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জীবনযাত্রা ব্যাহত। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়ে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ২৭ মার্চ বিকাল ৩টায় গাড়ি নিয়ে উপজেলার বাজারে বাজারে ঘুরে রিক্স্রাচলক, ভিক্ষুকসহ হতদরিদ্র অর্ধশতাধিক লোকের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান। ভানুগাছ বাজার, শমসেরনগর বাজার ঘুরে ডেকে এনে জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি আলুসহ অর্ধশতাধিক প্যাকেট খাদ্য  সামগ্রী বিতরণ করেন। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান  বলেন, বর্তমানে দেশে সবকিছু বন্ধ। এই বন্ধে দিনমজুররা কষ্টে রয়েছেন। তাই মানবিক কারণে আমার ব্যক্তিগত পক্ষ হতে হতদরিদ্রদের পাশে দাড়িঁেয়ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com