কমলগঞ্জে পৌর মেয়রের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

March 28, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের পক্ষ থেকে ১০০ জন অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন গ্রামের শ্রমজীবী ও ভাসমান অসহায় ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, মানবতার কল্যানে পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com