কমলগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

March 28, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার, মুন্সীবাজার, শমসেরনগর বাজার, ভেতরবাজার, মাছ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, কাচামাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কআর্যলয়ের সহকারী পরিচালক মো. আল আমীনের নেতৃত্বে ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায়  শনিবার ২৮ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে পণ্য সামগ্রী সর্বনিম্ন লাভে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত পাল এন্ড সন্সকে ১ হাজার টাকা এবং  শেখ বাবুল ষ্টোরকে ১ হাজার  টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com