কমলগঞ্জে ছাত্রলীগ নেতা হাসানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
March 29, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান আহমেদের পক্ষ থেকে ২’শত জন অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার ২৮ মার্চ দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে শ্রমজীবী ও ভাসমান অসহায় ২’শত পরিবারের মধ্যে চাল, ডাল, টমেটো, আলু, সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ, সুহান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা হাসান আহমেদ জানান, মানবতার কল্যানে পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।



মন্তব্য করুন