কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সকল মসজিদের মাইকে সচেতনমূলক প্রচারের নির্দেশ
April 5, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের সকল মসজিদের মাইকে সকাল ৬ টা থেকে রাত্র ১১ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনা চালানোর জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক।
২৩৮ নং স্বারকের সূত্রে বলা হয়ছে উপরিউক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য জনসমাগম নিষিদ্ধ করা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত সকল মসজিদের নিজস্ব মাইকের মাধ্যমে প্রতিদিন সকাল ৬ ঘটিকা থেকে রাত্র ১১ ঘটিকা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক ঘোষণা দেওয়ার প্রযোজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য অনুরোধ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।



মন্তব্য করুন