করোনা ভাইরাস প্রতিরোধে কমলগঞ্জের সকল মসজিদের মাইকে সচেতনমূলক প্রচারনার নির্দেশ
April 5, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার সকল মসজিদের মাইকে সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালানোর অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য জনসমাগম নিষিদ্ধ করা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত সকল মসজিদের নিজস্ব মাইকের মাধ্যমে প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।



মন্তব্য করুন