কমলগঞ্জে ১৮০টি শব্দকর পরিবারের মাঝে চাল বিতরণ

April 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস মোকাবেলায়  কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে ৪টি ইউনিয়নের ১৮০টি সুবিধাবঞ্চিত ও অসহায় শব্দকর পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বুধবার ৮ এপ্রিল সকাল ১১টায় চাল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। এ সময় উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আলমগীর হোসেন, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com