কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

April 10, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১১টায় ভানুগাছ বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার লক্ষ্যে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের হাতে আনুষ্টানিকভাবে খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহ-সভাপতি সিদ্দেক আলী, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, বিশিস্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, করোনা ভাইরাস মোকাবেলায় দলীয়ভাবে ইতিমধ্যে ওয়ার্ড ভিত্তিক কর্মহীন অসহায় লোকের তালিকা করা হয়েছে। সে তালিকা অনুযায়ী ঘরে ঘরে দলীয় নেতৃবৃন্দরা খাদ্যসামগ্রী পৌছে দিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com