কমলগঞ্জে বিশেষ অভিযানে ১৫টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়

April 12, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস প্রতিরোধকালে সরকারি নির্দেশনা না মেনে বাড়ির বাহিরে বের হওয়াসহ নানা অপরাধে চলা বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ১০টি মামলা হয়েছে। ১০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১০ হাজার ৯০০ টাকা।

শনিবার ১১ এপ্রিল সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫টি মামলা করা হয়েছে। এর মাঝে মোটরযান ১৯৮৩ আইন লঙ্গণের ৩টি মামলায় ৫শত টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগে প্রতিরোধ ও নির্মল আইন ২০১৮-তে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বর্তমান সরকারি আইন অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ ধারায় ১১টি মামলায় ৬৪০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৫টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা ও নগদ ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

 তিনি আরও বলেন, এত কিছুর পরও কেন বিনা কারণে ছেলেরা মোটরসাইকেল নিয়ে বের হয়, বিনা কারণে মানুষজন বের হচ্ছে তা বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, কমলগঞ্জ উপজেলায় আগের চেয়ে মানুষজন কম বের হচ্ছে। এই মহামারি থেকে পরিত্রাণ পেতে হলে মানুষজনকে ঘরে থেকে নিয়ম কানুন মেনে চলতে হবে । অন্যতায় বড় বিপদ ডেকে আনবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com