কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
April 13, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শমশেরনগরে বিশেষ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি আইসক্রীম কারখানা ও একই এলাকায় একটি করাতকল (স’মিল) চালানোর দায়ে কারাখানা ও করাতকল মালিকের নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
১৩ এপ্রিল সোমবার বেলা ২টায় শমশেরনগর বিমানবন্দর সড়কে এ অভিযান চলে। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করে তা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময়ে কোনভাবে আইসক্রীম কারখানা ও করাতকল চালু রাখা ঠিক নয়। তাছাড়া আইসক্রীম কারখানাও করাতকল একই সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে।



মন্তব্য করুন