কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

April 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুলাধুনার কারখানায় ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীর দাবী।
জানা গেছে, ভানুগাছ বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলাধুনার মেশিন থেকে বৈদি্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টস ার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও কারখানা মালিক নিশ্চিত করেন।
ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক দিন ধরেই কারখানা বন্ধ ছিল।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, আগুনে পড়ে যাওয়া কারখানা মালিককে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com