বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের করোনা সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট জেলা ব্যাঃ চার্চ ফেলোশিপ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাঃ চার্চ ফেলোশীপ এর আর্থিক সহযোগিতায় আবদ্ধ সিলেট বিভাগের খ্রীষ্টিয় সহভাগিতাযুক্ত মোট ৮০টি দরিদ্র পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিঃ সয়াবিন তেল, ১ কেজি লবন বিতরণ কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে ১৪ এপ্রিল মঙ্গলবার পৃথকভাবে নাজারেথ তেলুগু ব্যাঃ চার্চ, পালকিছড়া ব্যাঃ চার্চ, শ্রীমঙ্গল ব্যাঃ চার্চ ও বাংলাদেশ মৈতৈ ব্যাঃচার্চ এর ৩৬ টি পরিবারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে এই খাদ্য সহায়তা কার্যক্রম দ্রুত শেষ হবে।
খাদ্য সামগ্রী বিতরণ কমিটির কনভেনর মিখায়েল পিরেগু জানান, বিশ্ব মহামারী করোনা ভাইরাস পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ায় এখন অবদি লক্ষাধিক মৃত্যু ও বিশ লক্ষের বেশি সংক্রামিত। দেশীয় প্রেক্ষাপটে করোনা রোগী সনাক্ত হবার পর থেকে বাংলাদেশ সরকার খুব তৎপরতার সাথে বহুমুখী সিদ্ধান্ত গ্রহন করেছে। ইতিমধ্যে দেশেও করোনা মহাসংকট তৈরী করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘরে থাকা, শারীরিক দুরত্ব বজায় রাখাসহ বিশ্ব সাস্থ্য সংস্থার নির্দেশনা মান্য করে চলার বিষয়ে আলোকপাত করেন। হয়তো সামনে করোনা ভাইরাসের সংক্রমণ আরো ঝুঁকির পথে, সরকার এককভাবে এই পরিস্থিতি মোকাবেলার নয়। সকলকে নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপ এর আর্থিক সহযোগিতা প্রদানের জন্য তিনি সিলেট জেলা ব্যাঃ চার্চ ফেলোশিপ এর পক্ষে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত খাদ্য সহায়তা কার্যক্রমে আরো যুক্ত রয়েছেন পালকিছড়া সিডিএসপি এর ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মলিবলক, হিসাব রক্ষক মজেশ বারই, পালক যোষেফ রাল্ফ ও পালক প্রবোধ রায়।
এদিকে বুধবার সকালে কুলাউড়ার মুরইছড়া পুঞ্জির ৮ টি পান চাষী পরিবারে একই পরিমান খাদ্য বিতরণ করা হয়।



মন্তব্য করুন