কুলাউড়ায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন দুই প্রবাসী

April 16, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ৭১০ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন দুই প্রবাসী। একজন হলেন উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নজরুল ইসলাম তালুকদার লিটন ও আরেকজন হলেন উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা আরব আমিরাত প্রবাসী প্রিন্স জাবেদ আহমদ।

বুধবার ১৫ এপ্রিল দুপুরে প্রবাসী প্রিন্স জাবেদ আহমদের পক্ষ থেকে স্থানীয় ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ মাদ্রাসা মাঠে এলাকার ৬০টি নিম্ন আয়ের কর্মহীন পরিবারের মধ্যে নগদ ৫০০ টাকা ও ১টি করে সাবান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নজরুল ইসলাম তালুকদার লিটনের পক্ষ থেকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ৭টি গ্রামে দুই দিনে ৩’শতাধিক কর্মহীন পরিবারের মধ্য খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। প্রবাসী নজরুল ইসলাম তালুকদার লিটনের ভাই শিক্ষক নুরুল ইসলাম ফয়েজ জানান, পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় কর্মহীন সাড়ে ছয়শত পরিবারের নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় তিনশত পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাকি পরিবারগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৩ কেজি, আলু ২ কেজি, তেল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১কেজি, ১টি সাবান।

খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনফর আলী, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক নূরুল ইসলাম ফয়েজ, আপ্তাব আলী সরদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম, তানিম আহমদ চৌধুরী প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান জানান, দেশের যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে কুলাউড়ার দুই প্রবাসী মানুষের সাহায্যর্থে এগিয়ে এসেছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তাছাড়া এই সময়ে উপজেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকর প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com