কমলগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে অসহায়দের ঘরে ঘরে নগদ অর্থ ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

April 16, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের কারনে সরকারি নির্দেশনায় সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন পৌরসভার শত শত কর্মজীবি মানুষ। তাছাড়া মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করায় প্রায় সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন। পৌর এলাকার সেই সকল বাড়িতে থাকা কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মেয়র মো. জুয়েল আহমেদ। প্রতিদিনের মত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় পৌর মেয়রের ব্যক্তিগত পক্ষ থেকে রামপাশা এলাকায় কর্মহীন ১০২ নারী-পুরুষদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে করোনাভাইরাস সংক্রমণকালে জীবনের ঝুঁকি নিয়ে কমলগঞ্জে উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগের লোকজন ও পুলিশের পাশাপাশি সাংবাদিকরা তথ্য সংগ্রহ করছেন। মাঠ পর্যায়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় কমলগঞ্জে কর্মরত কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরামের ২৫ জন সাংবাদিককে বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে পৌর মেয়র মো. জুয়েল আহমদ পারসোনাল প্রটেক্টিভ ইক্যুউপম্যান্ট (পিপিই) বিতরণ করেন। পিপিইগুলো গ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতি সিনিয়র সদস্য মুজিবুর রহমান রঞ্জুু ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ওয়াহিদ রুলু, কমলকুড়িঁ পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আলমগীর হোসেন ও মোনায়েম খান প্রমুখ।

পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, মানবতার কল্যাণে অসহায়দের সহায়তা প্রদান পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, সংবাদকর্মীরা খুবই ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তিনি নিজে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাই তার সহকর্মীদের তিনি পিপিই দিয়ে সহায়তা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com