কমলগঞ্জে সাংবাদিকদের পিপিই দিলেন সমাজসেবক সাকের

প্রনীত রঞ্জন দেবনাথ: করোনাভাইরাস সংক্রমণকালে জীবনের ঝুঁকি নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগের লোকজন ও পুলিশের পাশাপাশি সাংবাদিকরা তথ্য সংগ্রহ করছেন। মাঠ পর্যায়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্মরত সাংবাদিকদেরকে শুক্রবার ১৭ এপ্রিল বিকেল ৪টায় নিজ কার্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে তরুণ সমাজসেবক আতিকুর রহমান সাকের পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপম্যান্ট (পিপিই) সাংবাদিকদের হাতে তুলে দেন। এসময় আতিকুর রহমান সাকের জানান, মানবতার কল্যাণে সহায়তা প্রদান পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে। এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, সংবাদকর্মীরা খুবই ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন এবং মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে তাদের জীবন ঝুঁকিতে পড়েছে। তাই তাদের জন্য আমার এই ক্ষুদ্র উপহার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমার সাজু মো. মোস্তাফিজুর রহমান, এম, এ, ওয়াহিদ রুলু, শাহিন আহমেদ, সালাহ্উদ্দিন শুভ, হৃদয় ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।



মন্তব্য করুন