কুলাউড়ায় অসহায় মানুষের পাশে  হোসেনপুরের রেমিটেন্স যোদ্ধারা

April 20, 2020,

এইচ ডি রুবেল॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এখন সারা বিশ্বে এক নাজুক পরিস্থিতির সৃস্টি করেছে। বিশ্বময় চরম এই বিপদকে তুলনা করা হচ্ছে যুদ্বের সাথে। এর ব্যতিক্রম নয় আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ। দেশের প্রান্তিক মানুষ কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে আসন্ন রমজান  কাঠাবেন,এ নিয়ে চিন্তার শেষ নেই। শুধু সুবিধা বঞ্চিত মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ পড়েছেন চরম বিপাকে। এমন বাস্তবতায়  মানুষের পাসে এগিয়ে এসেছেন একটি গ্রামের সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা।

তারা স্থাপন করেছেন এক দৃস্টান্ত। যা অনেকের কাছে হতে পারে অনুকরণীয়। কুলাউড়া কাদিপুর ইউনয়নের হোসেনপুর। গ্রামের দুই তৃতীয়াংশ মানুষের বসবাস প্রবাসে। গ্রামে যারা আছেন তাদের মধ্যে বেশীরভাগ নানা পেশায় রয়েছেন। একটি ছোট্ট অংশ সুবিধা বঞ্চিত। কিন্ত সাম্প্রতিক করোনা মহামারী ভাবিয়ে তোলে সবাইকে। প্রবাসীরা উদ্যোগ নেন গ্রামের মানুষকে সাহায্য করার। প্রবাসীদের সাথে যুক্ত হন গ্রামের বিত্তবানরা। হোসেনপুর ফ্রেন্ডসক্লাব নামে অনলাইনে খোলা হয় একটি ফেইসবুক আইডি। গ্রপ হিসেবে এই আইডি সচল হলে আমেরিকা,ইউরোপ,অস্ট্রেলিয়া,মধ্যপ্রাচ্যসহ,বিভিন্ন দেশের প্রবাসী যুক্ত হন আইডিতে। শুরু হয় অনলাইনে সভা। এসব সভায় প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে সিদ্বান্ত হয় ১৬০ পরিবারকে দেয়া হবে সহায়তা এটির নাম হবে হবে উপহার সামগ্রী। তালিকা তৈরী করে ৬লাখ টাকার তহবিল শুরু হয় এবং সেটি সঙগৃহীত হয় সফলতার সাথে স্বতঃস্ফ’র্ত অংশ গ্রহনের মাঝে। গ্রামে একজন সমন্বয়ক, পুরো দেশের জন্য একজন,আরেক সমন্বয়ক ইউরোপ এর জন্য এছাড়া আমেরিকা-অস্ট্রেলিয়ায় আরো একজন সমন্বয়ক দফায়,দফায় অনলাইনে আলোচনা করে করোনা মহামারীতে দেশে পাঠানো হয় রেমিটেন্স। প্রাবাসীদের সাথে আলাপাকালে তারা জানান গ্রামের মানুষ যাতে বাড়িতে থাকেন এবং একমাস তারা খাবার খেতে পারেন সেই বিবেচনায় তাদেরকে করোনা সাবধানতা মেনে উপহার পৌছানো হয়েছে।

যা বিতরন হলো গ্রামের মানুষ অনেক খুশী হয়, গ্রামবাসী কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতি।

উপহার সামগ্রীতে রয়েছে চাল ৫০ কেজি, তেল ৫ লিটার, পিয়াজ ৫ কেজি, আলু ১০কেজি.ছোলা ৩ কেজি ডাল ২ কেজি. লবণ ২ কেজি .সাবান ১ টা।

উপহার পাওয়া এক মহিলার নাম কবিরুন বেগম (৭০) ছেলে প্রতিবন্ধি (২৫) প্রথম পেলেন খাদ্য সহায়তা। হাউ মাউ করে কেঁদে বললেন, গত ২৫ দিনে কেউ দুমুটো চাল দেয়নি। ছেলেকে নিয়ে একবেলা আধবেলা খেয়ে কাটছিলো দিন। যে সহায়তা পেয়েছেন তাতে দু’মাস চলবে তার। দু’হাত তুলে ‘উপহার সামগ্রী’ পেয়ে কাঁদলেন এলাকার কবিরুন বেগম।

বিশ্বব্যাপী মহামারি করোনার ভয়াবহতার মধ্যে এই ক্লাবের দেশ ও বিদেশী সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় হোসেনপুর গ্রামের ১৬০ টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রম সহ ক্লাবের পক্ষ থেকে আরো নানা কর্মসূচী গ্রহনের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিস্টরা।

খাদ্য সামগ্রী পৌছানো এবং তদারকীর সাথে জড়িতরা হচ্ছেন ক্লাব সভাপতি আবু তাহের মামুন,অন্যান্য কর্মকর্তা সদস্যরা হলেন সফি আহমদ তারেক,এজাজ মাহমুদ চৌধুরী ফুল,ফখরুল ইসলাম,আজিজুর রহমান রুহি,আব্দুল করিম রিপন,রায়হান,বেলার,

ইরশাদ,তুয়েল,আতিক,মুনতাসির,নাহিদ,প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com